নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আশিকুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।
সভায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে অভিযানের বিষয়ে নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের ভূয়সি প্রশংসা করা হয়। এই অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়। নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারবো। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।”পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।