ছিদ্দিকে আকবর (রা.) নূরানী মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান
সোমবার (২০ জানুয়ারী) সকালে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া সুবেদারী পাড়া ছিদ্দিকে আকবর রা: নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এইচ এম নুরুল করিম মজুমদার (আমিন) এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওলি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক ও নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার জিম্মাদার মাওলানা এম এ আবুল হাশেমএবং মটুয়া নব-নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার পড়া-লেখার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও উদ্যোগ গ্রহন করা হয়। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, আবুল হাশেম আজাদ, ফয়েজ আহাম্মদ, হাফেজ সুলতান আহমেদ, এয়ার আহমেদ, নুরুল আমিন সহ কমিটির সদস্য ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
