ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত; সালাম গ্রহণ ও দিকনির্দেশনা দিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

​জেলা প্রতিনিধি,ফেনী:

ফেনী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ আগস্ট (বুধবার) সকাল ৮:০০ ঘটিকায় এ প্যারেড অনুষ্ঠিত হয়।
​উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
​মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব সুচারুভাবে পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রিয়াজ খান।
​পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে বেশ কয়েকজনকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও সুনিপুণ উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা অর্জন, শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের সেবায় আন্তরিক হওয়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​প্যারেড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
​জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
​জনাব ইমতিয়াজ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল)
​ফেনী জেলার ৬টি থানার অফিসার ইনচার্জগণ (ওসি) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

an adbox will go here