নারায়ণগঞ্জের কুতুবপুরে ৭০ হাজার টাকায় অবৈধ গ্যাস সংযোগ, সংবাদের বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে হুমকি

​নিজস্ব প্রতিবেদক / নারায়ণগঞ্জ:

​নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া কলেজ রোড এলাকায় টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় দেলোয়ার হোসেনের বসতবাড়িতে
নিয়মবহির্ভূতভাবে এই সংযোগটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

​অনুসন্ধানে জানা যায়, স্থানীয় ইসরাফিল ও তার সহযোগী ইমুর সরাসরি নেতৃত্বে ও তদারকিতে এই অবৈধ গ্যাস সংযোগটি স্থাপন করা হয়।
এর বিনিময়ে তাদের কে দেওয়া হয়েছে ৭০ হাজার টাকা।

​বিষয়টির সত্যতা স্বীকার করে দেলোয়ার হোসেনের স্ত্রী মনি বেগম জানান, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমেই তাদের বাড়িতে এই অবৈধ লাইনটি টেনে আনা হয়েছে।
​সংবাদ প্রকাশ না করতে সাংবাদিককে হুমকি
​ঘটনার বিস্তারিত জানতে ও বক্তব্য সংগ্রহের জন্য অভিযুক্ত ইসরাফিল ও ইমু তার অনুসারীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার বিষয়ে প্রশ্ন করতেই তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

​স্থানীয়দের প্রতিক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপের দাবি
​অবৈধ গ্যাস সংযোগের ফলে যেমন একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের অগ্নিদুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি—তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন