নোয়াখালীতে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী, ২৬ এপ্রিল: নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে পরিচালিত এক মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামে ‘মালেক ব্রিকস’ নামে দুটি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল।
এ প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।

an adbox will go here