সেনবাগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাদিয়া আফরোজ, চিকিৎসক ডা. সারোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী জামাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মাতাব উদ্দিন এবং ইপিআই ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে। এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের বিনামূল্যে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার শিশুকে হাম-রুবেলার টিকা দিন, সুস্থ রাখুন।”

an adbox will go here