শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

দীর্ঘ প্রতীক্ষার পর আশ্বাস: ফতুল্লার নন্দলালপুর দক্ষিণ মহল্লায় সড়ক নির্মাণের জটিলতা নিরসনের উদ্যোগ

দীর্ঘ প্রতীক্ষার পর আশ্বাস: ফতুল্লার নন্দলালপুর দক্ষিণ মহল্লায় সড়ক নির্মাণের জটিলতা নিরসনের উদ্যোগ

মোঃ আশিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

​নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর দক্ষিণ মহল্লায় দীর্ঘদিন ধরে আটকে থাকা 'আইছালি মাদবরবাড়ি স্মরণী রোড'-এর নির্মাণ কাজ পুনরায় শুরু করার আশ্বাস দিয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু। স্থানীয় এক ব্যক্তির বাধার কারণে সড়কের উন্নয়ন কাজ থমকে ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দলালপুর দক্ষিণ মহল্লার এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজে দীর্ঘদিন যাবত বাধা সৃষ্টি করে আসছেন এস এম আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। সমস্যা নিরসনে এলাকাবাসী পূর্বে আইনি পদক্ষেপ নিলেও এতদিন কোনো স্থায়ী সমাধান মেলেনি।

​অবশেষে শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু সরেজমিনে নন্দলালপুর দক্ষিণ মহল্লার আইছালি মাতবর বাড়ি স্মরণী রোডটি পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাঁদের অভিযোগ শোনেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

​পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসীকে আশ্বাস দিয়ে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, "কারো ব্যক্তিগত স্বার্থের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকতে পারে না।" তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, এ বিষয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব শীঘ্রই সড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে জনভোগান্তি দূর করা হবে।

​চেয়ারম্যানের এই আশ্বাসে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা নন্দলালপুর দক্ষিণ মহল্লার অধিবাসীদের মনে স্বস্তি ও আশা ফিরে এসেছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭