খিরনশাল আদর্শ ক্লাবের জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল আদর্শ ক্লাব আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।
মাস্টার শাহিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সেক্রেটারি আমজাদ হোসেন রুমন, এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, কামরুল হাসান, মীর সাহেদুর রহমান, হাফেজ মর্তুজা মজুমদার, মোশাররফ হোসেন, আবু বকর, জাকারিয়া, জনি, রুবেল পাটোয়ারী, মহি উদ্দিন মাসুম, ইস্রাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বেলাল হোসাইন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
পরে আয়োজক ও অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য খিরনশাল আদর্শ ক্লাবের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।









